, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শতগ্রাম ৪-১ গোলে বিজয়ী




বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শতগ্রাম ৪-১ গোলে বিজয়ী

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৯, ০৮:৩৯ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুরের বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শতগ্রাম ইউনিয়ন ৪-১ গোলে বিজয়ী হয়েছে। বীরগঞ্জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৩ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনেরআয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর শতগ্রাম ইউনিয়ন ট্রাইবেকারে ৪-১ গোলে বীরগঞ্জপৌরসভা দলকে হারিয়ে বিজয়ী হয়ে। উপজেলা ক্রীড়াসংস্থা র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলীর সার্বিক তত্বাবধায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরষ্কার বিতরন করেন। এসময় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অশুস্থ থাকার কারনে তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম। অন্যান্নদের মধ্যেউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আলীগ যুগ্ন-সাধারন সম্পাদক সাংবাদিক রতন ঘোসপিযুষ প্রমুখ উপস্থিত ছিলেন। উলেক্ষ, গত ১০সেপ্টেম্বর সকাল থেকে উপজেলা পর্যায় পৌরসভা ও ১১টি ইউনিয়ন সহ ১২টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET