নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া থেকে প্রকাশিত মাসিক হায়দার পত্রিকার সম্পাদক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্য, ছাগলনাইয়া সরকারী কলেজের সাবেক ভিপি, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়া হায়দার স্বপনের মৃত্যতে “স্বতীর্থ স্বজন” এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৬ আগস্ট) বাদ আসর ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে (কলেজ রোড়) এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতীব মাওঃ আবুল বশর। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বেলাল আহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক তুহিন, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফরিদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এনামুল হক বাবুল, যুবদল নেতা আবদুল কাদের জিলানী, সহিদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বশর সহ বিভিন্ন স্থান থেকো আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। জিয়া হায়দার স্বপন গত ১০ আগস্ট পবিত্র হজ্বব্রত পালনকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১২ আগস্ট রাত পৌনে ৯ টায় পবিত্র মক্কা শরীফে জানাজা শেষে পবিত্র মাটিতে তার দাফন সম্পন্ন হয়। জিয়া হায়দার স্বপন পশ্চিম ছাগলনাইয়া কালাগাহী মজুমদার মরহুম জহিরুল ইসলাম মজুমদারের বড় ছেলে। মৃত্যকালে তিনি মা, স্ত্রী, ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান।
Please follow and like us:








