, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • শাজাহানপুরে ‘ছালনা এলেভেন ষ্টার ক্লাব’ ফুটবলে নওদাপাড়া একতা ক্লাব চ্যাম্পিয়ন




শাজাহানপুরে ‘ছালনা এলেভেন ষ্টার ক্লাব’ ফুটবলে নওদাপাড়া একতা ক্লাব চ্যাম্পিয়ন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৭:৩৯ | 1044 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের ‘ছালনা এলেভেন ষ্টার ক্লাব’আয়োজিত ফুটবল টুর্নামেণ্টে খরনা ইউনিয়নের ‘নওদাপাড়া একতা ক্লাব’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ছালনা গ্রামের ফসল শূন্য ফসলী মাঠে ১০ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে টুর্নামেণ্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে শাজাহানপুর উপজেলার নওদাপাড়া একতা ক্লাব এবং কাহালু উপজেলার লোহারপাড়া বিদ্যুৎ বয়েজ ক্লাব অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ে উভয় পক্ষ ১-১ গোলে সমতা অর্জন করে। পরে টাইবেকারে নওদাপাড়া একতা ক্লাব ৫-৪ গোলে লোহারপাড়া বিদ্যুৎ বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী আতোয়ার তালুকদার ফজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মেহের আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন, এনামুল হক মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, ইমাম হোসেন, শাহাদত হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মেম্বার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET