২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ ১ জন আটক 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২৬, ০০:০০ | 637 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা সীমান্তে থেকে একটি ইজিবাইকে মাদক সহ কামাল হোসেন (৪৫)নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার( ০৫ এপ্রিল) গোগা বিওপি’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সিরাপ আটক করে। আটক আসামীর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বাবু সরকারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।​১০ বোতল উইনিক্স (Winnix) সিরাপ,​১১ বোতল এসকুফ (ESKUF) সিরাপ এবং ​০১টি ইজিবাইক যা মাদক বহনে ব্যবহৃত হচ্ছিল।
​এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।​আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET