১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • সলঙ্গায় গাছের সাথে বেধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার




সলঙ্গায় গাছের সাথে বেধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২৫, ১৮:৪৩ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামে জোরপূর্বক জমি দখল করে বসতবাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী জুলেখা বেগম(৩৮),বাদী হয়ে ১৪ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৩ ঘটিকায় থানার নলকা ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামের মোঃ আবু সাঈদের ছেলে মোঃ লিটন (৩০), আব্দুর রাজ্জাক(৪০),মেনহাজ আলী (২৮), এবং তার স্ত্রী হাফিজা খাতুন (৫০), ও মোঃ ছমের আলী শেখ এর ছেলে বাবু মিয়া (৪৫),মিনু মিয়া(৪০),রেজাউল করিম (৩৫), আব্দুর রাজ্জাক (৪০),এর  স্ত্রী খাদিজা খাতুন (৩৫), আবু সাঈদের ছেলে এশারত আলী(২৮),বাবু মিয়ার ছেলে বিতান আলী(১৯), লিটন এর মেয়ে আন্না খাতুন (২৫),ও এশারত আলীর স্ত্রী লাবনী খাতুন(২২),নামের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।
এব্যাপারে ভুক্তভোগী জুলেখা বেগম জানান,সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর মৌজাস্থ আমার স্বামীর ওয়ারিশ প্রাপ্ত জমিতে আসিয়া সকল বিবাদীগন পূর্ব শত্রুতার জের ধরে ৩ নং বিবাদী বাবু গংয়ের হুকুমে অন্যান্য সকল বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে একই উদ্দেশ্যে আমার স্বামীর ওয়ারিশ প্রাপ্ত ২০ শতকের মধ্যে ১২ শতক জমিতে জোর পূর্বকভাবে টিন,বাঁশ,দিয়ে বসতবাড়ী নির্মাণ করেন। তখন আমরা বাধা দিতে গেলে বাবু গংয়ের হুকুমে আমাদের উপর এলোপাতাড়ি কিল,ঘুষি মারতে থাকে এবং গাছের সাথে বেধে জোর পূর্বক জমি দখল করেন।বসতবাড়ী নির্মাণ কাজে বাধা দিলে অভিযুক্তরা প্রকাশ্যে আমাদের ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান,তদন্ত করে পরবর্তীতে আইনি  পদক্ষেপ নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET