, , ,

শিরোনামঃ-




সাঁথিয়ায় ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙ্গে খাদে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০১৮, ১০:১৬ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- পাবনার সাঁথিয়ায় ঠিকাদারের চরম গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সাঁথিয়াÑবেড়া সড়কের বোয়াইলমারী গোরস্থান নামক স্থানে সদ্য নির্মিত বেইলী ব্রিজটি ২য় বারের মত ভেঙ্গে ট্রাক খাদে পড়েছে। এতে যান চলাচলে বিঘœ ঘটায় ব্যবসায়ীসহ ঈদের সামনে ঘরে ফেরা মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাবনার সাঁথিয়া-বেড়া সড়কের বোয়াইলমারী গোরস্থানের নিকট সদ্য নির্মিত বেইলী ব্রিজের উপর দিয়ে ট্রাক যাওয়ার সময় ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে গভীর খাদে পড়্ যোয়। এ সময় ট্রাক চালক-হেলপারসহ একজন মরটসাইকেল আরোহী ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হয়। আহতদের দ্রুত সাঁথিয়া হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

জানা গেছে প্রায় ১মাস আগে ইউনুছ এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই বেইলী ব্রিজটি নির্মাণের তিনদিনের মাথায় বেইলী ব্রিজের পাটাতনসহ একটি ট্রাক দেবে যায়। এতে যানচলাচল ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরবর্তীতে ঠিকাদারী প্রতিষ্ঠান বেইলী ব্রিজটি পূণঃনির্মাণ করেন এবং প্রায় ২০/২৫ দিন আগে যানচলাচল আবার শুরু হয়। গতকাল রোববার এই ব্রিজের উপর দিয়ে ট্রাক চলাচল করতে গিয়ে পূনরায় ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে চুরমার হয়ে গভীর খাদে পড়ে যায়। এ ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন,বিষয়ািট আমি শুনেছি তবে সরেজমিন না দেখা পর্যন্ত কিছু বলতে পারছিনা। এলাকাবাসীর অভিযোগ বার বার এই দুর্ঘটনার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাই দায়ী। স্থানীয় একজন প্রকৌশলী জানান নির্মাণ ত্রুটির কারণেই বেইলী ব্রিজটি বার বার ভেঙ্গে পড়ছে। জানা যায়, গতকাল রোববার ভোররাতে গরু বহনকারী একটি নসিমন ব্রিজের উপর দুঘর্টনা কবলিত হয়ে একটি গরু ব্রীজের নীচে পড়ে মারা যায়। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET