, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিলাদ মাহফিল
  • সানরাইজ ইনস্টিটিউটে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল




সানরাইজ ইনস্টিটিউটে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০১৮, ১৬:৪৬ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার বেকের বাজারে সানরাইজ ইনস্টিটিউটের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) মো: ছমি উদ্দিন। সহকারি শিক্ষক আবুল মনসুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের নবনিযুক্ত অধ্যক্ষ মুহাম্মদ শিহাব উদ্দিন, ট্রাস্ট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসেন মাসুদ, দাগনভূঁঞা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন মেজো, অভিভাবক ওবায়দুল হক, শিক্ষার্থী বিবি রহিমা ঐশী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বেকের বাজার নুর মোহাম্মদ আজমী জামে মসজিদের খতিব মাওলানা আবুল মনসুর মোঃ নুরুল আফসার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET