৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২৫, ১৯:৩০ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অভিযানে মালিক বিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

শুক্রবার রাতে সীমান্ত এলাকা মধ্যনগর উপজেলার  বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি  হতে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এসময়ে কাউকে আটক করা হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির  বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET