, , ,

শিরোনামঃ-




অদম্য এক মানুষ, সিরাজগঞ্জের পত্রিকা বিক্রেতা শামীম কাকা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০১৯, ২১:২৬ | 1257 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল : পত্রিকা তার জীবন, পত্রিকার সাথেই বসবাস, পুরো জীবনটাই যেন পার করে দিচ্ছেন পত্রিকার সাথে। সংবাদপত্রের কোথায় কি আছে সব বলে দিতে পারেন অনায়াসে। বলছি সিরাজগঞ্জ সদরের মো: শামীম শেখের কথা। প্রায় ৬৮ বছর বয়সের ৪৮ বছরই পার করেছেন পত্রিকা বিক্রি করে। শামীম শেখের পূর্ব পুরুষের বসবাস ছিল ভারতের কটক জেলার উড়িষ্যা প্রদেশে। বাবা মৃত ওহেদুল্লাহ ফায়ার সার্ভিসের একজন গাড়ী চালক ছিলেন। স্বাধীনতার পূর্বেই সপরিবারে এ দেশে পারি জমান। তার বর্তমান বসবাস সিরাজগঞ্জ সদরের বিএড কলেজ রোড, বিন্দু পাড়ায়। ১৯৭২ সালে দশম শ্রেণির ছাত্র থাকা কালীন জীবিকার তাগিদে ১৮ বছর বয়সেই শিক্ষা জীবনের সমাপ্তি টেনে শুরু করেন পত্রিকার হকারি। তিনি ১৮ বছর একটানা বিভিন্ন বাসাবাড়ি, রাস্তাঘাটে সংবাদপত্র বিক্রি করতেন।তখন ইত্তেফাক, দৈনিক বাংলা, সংবাদ, সংগ্রাম, গণকন্ঠ, বাংলা বাণী, আনন্দ বাজার, যুগান্তর, বাংলাদেশ অবজারভার, টাইমস, মর্নিং ডে ইত্যাদি পত্রিকা বিক্রি করতেন। তখন প্রতি পত্রিকার দাম ছিল মাত্র দশ পয়সা।

এখন আর তাকে বাসায় গিয়ে পত্রিকা বিক্রি করতে হয় না। ৩০ বছর আগে দোকান করেছেন শহরে ইলিয়ট ব্রিজের  পশ্চিম – দক্ষিণ প্রান্তে ফজল খান রোডের ঠিক সামনে ছোট্ট একটি জায়গা নিয়ে। বর্তমানে তাকে সবাই শামীম কাকা নামেই চেনেন।

তার সাথে কথা বলে জানা গেছে- সকল পত্রিকার নিজস্ব গাড়িতে পত্রিকা গুলো আসে সিরাজগঞ্জ শহরে। সেখান থেকে পত্রিকা সংগ্রহ করে  প্রতিদিন ভোর ৬টায় দোকানের দুপাশে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলো টানিয়ে দেন। ভোরবেলায় যারা ব্যায়াম করে একটু হাটাহাটি করেন তারা একনজর শিরনাম গুলো দেখে যান। তার পর আসেন বিভিন্ন পেশাজীবি মানুষ তাদের পছন্দ মত পত্রিকা ক্রয় করে চলে যায় যে যার কর্মস্থলে। বিশেষ করে চাকরি প্রত্যাশী বেকার জনগণ শামীমের প্রধান ক্রেতা। সকালে সকল পত্রিকা ঘাটাঘাটি করে বের করেন বিভিন্ন চাকরির বিজ্ঞাপন। পরে সেগুলো নিজেই ফটোকপি করে নিয়ে দোকানে রেখে বিক্রি করেন ৫ টাকার বিনিময়ে। শামীম মিয়া বলেন সবচেয়ে বেশি বিক্রি হয় চাকরির পত্রিকা। তার বিক্রি করা উল্লেখ যোগ্য পত্রিকার ভিতর  প্রথম আলো, আমাদের সময়, মানব কন্ঠ, ইত্তেফাক, করতোয়া, জবাবদিহি, সমকালসহ সকল দৈনিক পত্রিকা। পাওয়া যায় সাপ্তাহিক ও মাসিক পত্রিকাও। ইংরেজির ভিতর আছে The daily star, The sun, the independent সহ আরো অনেক।

ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পত্রিকা বিক্রি করে তিনি দৈনিক ৫০০ টাকার মত অর্থের যোগান পান। এতে তার পরিবার ভালোভাবেই দিনাতিপাত করছে। তিনি সকলের মাঝে সংবাদসেবক হিসেবেই বেঁচে থাকতে চান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET