৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২৬, ১৭:৫৩ | 708 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃততেদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সে কর্ণহার থানার বিলধরমপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ২৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদক মামলার আসামি এবং ১১ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET