, , ,

শিরোনামঃ-




অবশেষে ঘর পাচ্ছেন সেই ‘মালা চাচী’!

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১২:২৬ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর হাটের সেই মালেকা খাতুন বসবাসের জন্য প্রধানমন্ত্রির দেয়া ঘর পাচ্ছেন। কুড়ি বছর পূর্বে স্বামীকে হারানোর পর থেকে ছোট্ট একটি মুদি দোকানই ছিল তার একমাত্র মাথা গোজাঁর ঠাঁই। গত বুধবার কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন কালিকাপুর বাজারে গিয়ে মালেকার খোঁজ নেন। দৈনিক কালের কণ্ঠ, ভোরের কলাম, আজকের সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কণ্ঠ, নয়া আলো সহ বেশ কয়েকটি পত্রিকায় মালেকাকে নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে তিনি তাৎক্ষণিক তাকে নগদ অর্থ এবং খাবার সহায়তা প্রদান করেন। থাকার জন্যে ঘর করে দেবার ঘোষণা দেন।
এসময় চোখ বেয়ে নেমে আসা আনন্দাশ্রু মুছতে মুছতে মালেকা ওরফে মালা চাচী জানান, “স্বপ্নেও ভাবি নাই আমি পাকা ঘর পাবো। প্রধানমন্ত্রী তিনি ব্যবস্থা করছেন। আল্লাহ তাকে এবং ইউএনও স্যারকে ভালো রাখুক”
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, কালের কণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে সরেজমিন খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে মালেকাকে ঘর করে দেয়া হবে। আগামীকাল থেকেই এর কাজ শুরু হবে। এরকম অসহায়দের জন্যে এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনে আরও ঘর করে দেয়া হবে বলে এসময় তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET