নাট্যচক্র পদক পেলেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারে নাট্য অভিনেতা মুঞ্জুরুল আলম রুবেল। শুক্রবার সন্ধা ৭:৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাংস্কৃতিক, ও আলোচনা সভায় প্রধান অতিথি: অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ -২ আসনের এমপি নিকট হতে নাট্য পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. কে. এম. হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন উপজেলা চেয়ারম্যান সিরাজগঞ্জ, এ্যাড. বিমুল কুমার দাস, হেলাল উদ্দিন প্যানেল মেয়র, আসাদ উদ্দিন পবলু, ড. আব্দুস সাত্তার, মমিন বাবু, একরামুল হক, আহসান হাবিব খোকা প্রমুখ। অনুষ্ঠানে অভিনেতা মঞ্জুরুল আলম রুবেল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নাট্যচক্র পদক তুলে নেন। এ প্রসঙ্গে অভিনেতা মঞ্জুরুল আলম রুবেল বলেন, আমি খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাই নাট্যচক্র গ্রুপ থিয়েটারে প্রতিষ্ঠাতা সভাপতি অনুপম ফরিদি সাধারণ সম্পাদক ইমরান মুরাদ সহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে।









