, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়ায় লটারী বিজয়ীর কথা বলে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।




আগৈলঝাড়ায় লটারী বিজয়ীর কথা বলে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০১৮, ১৮:৫৭ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ফোনে ২৪লাখ টাকা লটারী বিজয়ীর কথা কলে বিকাশের
মাধ্যমে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের সেকেন্দার ভূইয়ার ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী  আলাউদ্দিন ভূইয়া বই পড়ার সময় তার মোবাইলে একটি ফোন আসে। ওই ফোনে আলাউদ্দিন ২৪ লাখ টাকা লটারী পেয়েছে জানিয়ে তার ফোনে ইতোমধ্যেই দেড় লাখ টাকার একটি এসএমএম পাঠানো হয়েছে জানিয়ে ২৪ লাখ টাকার বিভিন্ন খরচ বাবদ তার কাছে ২লাখ টাকা দাবি করে তাৎক্ষনিক ৯হাজার টাকা পাঠাতে বলে। শিক্ষার্থী আলাউদ্দিন তাৎক্ষনিক পাশ্ববর্তি বিকাশ এজেন্ট তার একই গ্রামের লতিফ খলিফার ছেলে সজীব খলিফার কাছে নিজের ফোনটি নিয়ে তার ফোনে টাকা এসেছে কিনা সজীবের কাছে জানতে চায়। বিকাশ এজেন্ট সজীব আলাউদ্দিনের ফোনে দেড় লাখ টাকা আসার কথা নিশ্চিত করে। এসময় ফোনে প্রতারক চক্রের সাথে বিকাশ এজেন্ট সজীব নিজে ফোন দিয়ে কথা বলে তার দেয়া বিকাশ নম্বরে ৯হাজার টাকা পাঠিয়ে দেয়। আলাউদ্দিনের বড় ভাই নূর আলম পান ব্যববসায়ী হওয়ায় বিকাশ এজেন্ট সজীব নগদ কোন টাকা হাতে না পেয়েই আলাউদ্দিনের কথায় বিশ্বাস করে ৯হাজার টাকা পাঠানোর পর সজীব প্রতারক চক্রের সাথে নিজে ফোনে কথা বলে তার দেয়া ১২টি মোবাইল বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ১লাখ ৭৩হাজার ৫শ টাকা পাঠায়। এক পর্যায়ে টাকা পাঠানো মোবাইল নম্বরগুলোতে ফোন দিয়ে সকল নম্বর বন্ধ পাওয়ায় তারা প্রতারণার শিকার হয়েছেন নিশ্চিত হলে এজেন্ট সজীব নিজের দোকানেই অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। মুহুর্তের মধ্যে বিষয়টি শহরে টক অব দ্যা টাউনে পরিণত হয়। এব্যাপারে শিক্ষার্থী আলাউদ্দিনের বড় ভাই পান ব্যবসায়ি নূর আলম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি দেখার কথা রয়েছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ রকম কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET