১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ৮০ হাজার টাকা জরিমানা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৫, ০২:৪২ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে ‘মেসার্স সহিদুল ট্রেডার্স’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গিয়াস উদ্দীন (গিলাসু) সার ডিলারের ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার( ২৮ আগস্ট) বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান বাজারে ‘মেসার্স সহিদুল ট্রেডার্স ’এর সার ডিলার গিয়াস উদ্দীন (গিলাসু)’র দোকান হতে একটি ভ্যানে করে ২০ বস্তা এমওপি ( মিউরেট অব পটাশ) সার পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে সারসহ ভ্যানটিকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সহ অভিযানকারী দল ‘মেসার্স সহিদুল ট্রেডার্স ’এর ম্যানেজারকে সার পাচরের বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন। ম্যানেজার মোঃ নজরুল ইসলাম সার পাচারের বিষয়ে সন্তেষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাৎক্ষনিক ওই ২০ বস্তা এমওপি সার জব্দ সহ ম্যানেজার নজরুল ইসলামকে আটক করেন। রাসায়নিক সার সরাসরি কৃষকের কাছে বিক্রি না করে অসদুপায় অবলম্বনের মাধ্যমে বিক্রি করা এবং সার বিক্রয় রেজিস্টার যাচাই করে বিভিন্ন অসংগতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ম্যানেজার নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা এবং সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। পরবর্তীতে ওই দিন সন্ধায় জরিমানা আদায় শেষে নজরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ম্যানেজার মোঃ নজরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে। সার ডিলার গিয়াস উদ্দীন গিলাসু ও ম্যানেজার নজরুল ইসলাম পরস্পর শ্বশুর-জামাই। ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, ডিলারের লাইসেন্স ব্যাপারে উপজেলা কৃষি অফিসারকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET