, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আটোয়ারীর বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন




আটোয়ারীর বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৮, ২১:৪১ | 1124 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী(৭২)’র লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পরিবার সুত্রে জানাগেছে,বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী বৃহস্পতিবার (১২ জুলাই) ডায়াবেটিক স্টোকে ভোর প্রায় ৪ টার সময় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অবসরপ্রাপ্ত জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধকালীন ৬নং সেক্টরের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবার(১২ জুলাই) বাদ আছর রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদর্শন পুর্বক নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। আটোয়ারী থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গার্ড অব অনার পরিচালনা করেন এসআই আবু রায়হান। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা ,আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অনেক গুনগ্রাহী রখে গেছেন

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET