৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




করোনাভাইরাস আশঙ্কায় জাহাজে আটকা পড়লেন ৭,০০০ যাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১৬:০২ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা স্মারাল্ডাতে দুই যাত্রীর মাঝে করোনাভাইরাস থাকার আশঙ্কায় জাহাজে আটকা পড়লেন ৭,০০০ যাত্রীসহ জাহাজের ক্রুরা। স্প্যালানজানি হাসপাতালের বিশেষজ্ঞদের বরাতে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা ডেইলি স্টার।

৩০ জানুয়ারি, বৃহস্পতিবার ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা স্মারাল্ডা রোমের নিকটবর্তী সিভিটাভেচিয়াতে থামে তখন জ্বরে আক্রান্ত চীনা দম্পতির উপর পরীক্ষা-নিরীক্ষা চালান বিশেষজ্ঞরা। ৫৪ বছর বয়সী মহিলা এবং তার স্বামীর উপর প্রাথমিক পরীক্ষার ফলাফল নেতিবাচক হলেও এই পরীক্ষার পুরো সময় আটকে রাখা হয় প্রায় ৭০০০ যাত্রী এবং ক্রুদের। এর আগেও এক ইতালিয়ান ক্রুজ জাহাজে সন্দেহভাজন করোনভাইরাস রোগীদের সাথে পৃথক করা হয়েছিল।

ইতালির এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, চীনের হংকংয়ের সন্দেহভাজন এই দম্পতির উপর রোমের স্প্যালানজানি হাসপাতালের বিশেষজ্ঞরা সংক্রামক ভাইরাস এবং রোগের পরীক্ষা চালান। এখন পর্যন্ত নিশ্চিত না হলেও এই দম্পতির জ্বর হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যা মারাত্মক ফ্লু জাতীয় ভাইরাসের উভয় লক্ষণ হিসেবে পরিচিত। এই দম্পতি ২৫ জানুয়ারি মিলানের মালপেন্সা বিমানবন্দরে ইতালিতে পৌঁছেছিলেন এবং তারা এই সপ্তাহের শুরুতে সাভোনায় জাহাজে উঠেছিলেন বলে জানা গেছে।

লাইনার সংস্থা কোস্টা ক্রোসিয়ার পরিচালিত বিশ্বের পঞ্চম বৃহত্তম ক্রুজ জাহাজ এটি। জাহাজের উপরে একটি হাসপাতালের ওয়ার্ডে সন্দেহভাজনদের বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে বলে জানা গেছে। এই শহরের মেয়র আর্নেস্তো টেডেসকো সাংবাদিকদের বলেন, ‘সিভিটাভেচিয়া বন্দরে করোনাভাইরাস সম্পর্কিত সন্দেহজনক পরিস্থিতিটি পৌরসভাসহ জড়িত সমস্ত সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে’। প্রতিবেদনে আরো বলা হয়, ইতালির স্বাস্থ্য মন্ত্রনালয়কে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে শেনজেনের বন্দরে আরেক ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা ভেনিজিয়াকে কোয়ারান্টাইনড করার কয়েক দিন পরই এই ঘটনা ঘটল। এছাড়াও, আরোহী ১৩ জন পর্যটকের মাঝে জ্বরের লক্ষণ রয়েছে বলে সনাক্ত করার পরে বিলাসবহুল লাইনারে এর আগে ৫ হাজারেরও বেশি যাত্রী ও ক্রু আটকে রাখা হয়েছিল। সেই জাহাজে কমপক্ষে ১৪৮ জন পর্যটক প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু উহান পরিদর্শন করেছেন বলে জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET