সিরাজগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “দূরন্ত” । করোনা রোধে তারা অসহায় গরীবদের মাঝে প্রথমে লিফলেট বিতরণ শুরু করে। এরপর পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্রদের হাতে মাস্ক, গ্লোবস, হ্যান্ড ওয়াশ ও সাবান বিতরণ শুরু করে। নিরাপদ দূরত্ব বজায় রাখতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন হাট বাজারের দোকানের সামনে গোলাকার বৃত্ত একে সিরাজগঞ্জ বাসীর নজরে আসেন তারা। এছাড়াও অসহায় মানুষকে ঘরমুখি করতে বাড়ি যেয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন। ভয়াভয় করোনা প্রতিরোধে সময় উপযোগী যেকোনো ধরণের প্রদক্ষেপ গ্রহন করতে প্রস্তুত বলে জানান সংগঠনের আহবায়ক ডা. কে. এইচ মুরাদ

টিম দূরন্ত এখন পর্যন্ত ৩ হাজার পরিবার কে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এবং ৭৫০ টি পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন। আগামীতে আরো প্রত্যন্ত গ্রামে পৌছে দেওয়ার ইচ্ছে আছে বলে জানান। এই খাবারের প্যাকেট গুলো পেয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠে।
এ বিষয়ে টিম দূরন্তর সদস্য সচিব সাংবাদিক মাসুদ পারভেজ বলেন, করোনা কোনো সাধারণ বিষয় নয়। বিষয়টি আজ যারা অবহেলা করছেন তারা আগামিতে এর ফল ভোগ করবেন। নিজে সচেতন থেকে লাভ নেই। অন্যকেউ সচেতন করতে হবে। অন্যথায় একসাথে ডুবে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। তিনি বলেন, স্ব স্ব যায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এখন অসহায় দের পাশে দাঁড়াতে হবে। তাদের কাছে করোনার থেকে ঘরের চুলায় আগুন না জ্বলাটা বেশি ভয়ানক হয়ে উঠেছে। তাদের ঘরের চাল শেষ। পকেটও শুন্য। এভাবে লকডাউন পরিস্থিতি থাকলে জীবিকার তাগিদে তাদের ঘরে থাকাটা অসম্ভব হয়ে উঠবে। তাদের ঘরছাড়াটা শুধু তাদের জন্য নয়-আমাদের সবারজন্যই বিপদ জনক। ফলে সমাজের বিত্তবানদের এখনি অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান করেন।









