, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলাপাড়ায় তিন গ্রামের নতুন বিদ্যুত সংযোগ পেল ৩৯১ পরিবার।




কলাপাড়ায় তিন গ্রামের নতুন বিদ্যুত সংযোগ পেল ৩৯১ পরিবার।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১২ ২০১৮, ২২:০২ | 1014 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধিঃ- পটুয়াখালী কলাপাড়ায় নতুন বিদ্যুত সংযোগ পেল তিন  গ্রামের ৩৯১ পরিবার। ১২/০৩/২০১৮ রোজ সোমবার  বিকেলে নতুন বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। ধুলাসারের পশ্চিম চাপলী, নতুনপাড়া ও মহিপুরের লতিফপুর গ্রামে এই নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।চাপলী বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নতুন বিদ্যুতায়নের এ সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আলহাজ সুলতান মাহমুদ, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন, ছাত্রলীগ উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম সুদেব কুমার সরকার প্রমুখ। জানা গেছে, এক কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় ১০ দশমিক ৬৩ কিলোমিটার নতুন লাইন স্থাপন করে এ পরিমাণ নতুন গ্রাহককে বিদ্যুতায়নের আওতায় আনা হলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET