পারভেজ, কলাপাড়া প্রতিনিধি ঃ
পটুয়াখালী কলাপাড়ায় বাল্যবিবাহ, মাদকাসক্তি, ধুমপান ও ইভটিজিং প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার টিয়াখালী কেআই মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার বেলা ১১টায়অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেন, আওয়ামী লীগ নেতা ডাঃ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ এমদাদ আলী।
Please follow and like us:









