পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পূর্বের ক্রিকেট খেলা কে কেন্দ্র করে মাঈনুল ও তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। হামলাচালীয়ে কাউয়ুম মাঝি ও তার মা সবুরা বেগম কে বেধরক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের কে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন,কর্তাব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। সেবাচিমের চিকিৎসকা মহামারি করোনার কারনে তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ করলে সোমবার তাদের নিজ বাড়িতে ফিরে আসেন। এর পর থেকেই ফের মাইনুল তার সংঙ্গ পাংঙ্গ দের নিয়ে অসুস্থ কাইয়ুম এর পরিবার কে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে কাইয়ুমের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান কাইয়ুম মাঝির বড়ো ভাই কামাল মাঝি তিনি রাও বলেন কলাপাড়া পৌর শহরে আমার ব্যাবসা প্রতিষ্ঠান আছে আমি যে কলাপাড়া জাবো তা বাসা থেকে বের হতে পারছিনা সন্ত্রাসীদের ভয়ে। এব্যাপারে আমি টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু’র সহযোগিতা কামনা করছি।
আহতদের মধ্যে কাইয়ুম মাঝির বাম পায়ের হাঁটুর বাটি কুপিয়ে ভাগ করে ফেলা হয়েছে । এছাড়া তার মাতা সবুরা বেগমের ডান হাতের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:









