, , ,

শিরোনামঃ-




কাজিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২১, ২০:১৪ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আশরাফুল আলম, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুরে জান্নাতুল মাওয়া (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুটি উপজেলার হাটশিরা গ্রামের রিপন মিয়া ও মলিকা দম্পতির মেয়ে।
শুক্রবার (১৯ মার্চ) সকালে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। জানা যায়, বাবার নিকট থেকে ১০ টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হয় শিশুটি। দোকান থেকে বাড়ি আসতে অনেক দেরি হলে তার মা মলিকা তাকে খোঁজা খুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে তার (শিশু) নিথর দেহ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET