সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ১৬ অক্টোবর ( বুধবার) বিকেলে উপজেলা পরিষদ মাঠে শহীদ এম, মনসুর আলী ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এম, মনসুর আলীর স্মরণে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ নাসিম তাঁর বক্তব্যে বলেন-পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। কাজিপুরকে সমৃদ্ধ উপজেলায় পরিনত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন যুব সমাজকে মাদকের বিরুদ্ধে দাড়িয়ে সমাজকে তথা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে উন্নতির শিখড়ে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোক বকুল সরকার, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, থানা অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান সহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় উপজেলা স্পোর্টিং ক্লাব শিমুলদাইড় যুব উন্নয়ন ক্লাবকে ৬-০ গোলে পরাজিত করে।









