জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ-আনু ফকিরেরহাট সংযোগ সড়কের ভুগইল সরকারপাড়া ব্রিজটি ‘এলজিইডি’র অর্থায়নে নির্মিত। এখন তা যেন মরণ ফাঁদ। কারণ, ব্রিজটির প্রায় অর্ধেক অংশ ইতোমধ্যে ভেঙ্গে গেছে। তাই ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকাবাসী। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনাসহ জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভুক্তভোগীরা উদ্বিগ্ন। জনগণ ব্রিজটির দ্রæত সংস্কার দাবি করেছেন।
ভুগইল গ্রামের বেলাল সরকার, মারজুল সরকার ও নাজমুল হুদা সরকারসহ অনেকেই জানান, প্রায় দুই বছর আগে রাস্তাটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই ব্রিজটি ভেঙ্গে যায়। সেই থেকে বরাবর এখানে ছোট খাট দুর্ঘটনা লেগেই আছে। ব্রিজটি যেন মরণ ফাঁদ। যে কোন সময় বড় দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই তাদের দাবি, দ্রæততম সময়ের মধ্যেই ব্রিজটি সংস্কার করা হোক।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন সরকার জানান, এ রাস্তার দুপাশের বিভিন্ন মাঠে সারা বছর প্রচুর পরিমাণে বেগুন, করলা, ঝিঙা, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, মরিচ, পোটল, আলুসহ রকমারি সবজি চাষ হয়। এ জন্য বরাবরই ট্রাক, পিকআপ, অটোভ্যান, ভটভটিসহ বিভিন্ন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। তাই মনে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
কালাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, আগামীতে অর্থ বরাদ্দ আসলেই ব্রিজটি মেরামত বা পুনঃনির্মাণ করা হবে।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার বা নতুনভাবে নির্মাণের ব্যবস্থা করা হবে।
Please follow and like us:









