, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২ লক্ষ টাকা জরিমানা 

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১৮:৫০ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহরের ছয় রাস্তার মোড় এলাকায় বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও রিজু তামান্না ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন।

জানা যায়, শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসির মালিক দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ফার্মেসির মালিক আশরাফুল হক (৩০) কে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ফার্মেসি মালিক আশরাফুল হক কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার সিরাজুল হকের ছেলে।

এসময় জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটসহ সিভিল সার্জনের প্রতিনিধি, ঔষধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানার পর উপস্থিত কয়েকজন মন্তব্য করেন ওই ফার্মেসীর সব ওষুধ বিক্রি করলেও দুই লাখ টাকা হবে কি না তারা সন্দেহ প্রকাশ করেন। শুধু শহর এই অভিযান গ্রামাঞ্চলে চালানোর দাবি জানান সচেতন মহল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET