৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত – ২ জনের মৃত্যু




গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত – ২ জনের মৃত্যু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২১, ১৫:১৮ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলাতে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার শঙ্কায় রয়েছে সিরাজগঞ্জবাসী।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৭০ টি নমুনা পরীক্ষা করে ২৪৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। যা সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ। শনাক্তের হার ৩৯ দশমিক ৪২ শতাংশ। সেই সঙ্গে সিরাজগঞ্জ সদরের আশরাফ আলী (৬০) ও ওসমান গণী (৯০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

আশরাফ আলী সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর। তিনি পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ওসমান গণী সিরাজগঞ্জ কয়েলগাঁতী ইউনিয়নের জগৎগাঁতী গ্রামের বাসিন্দা।

রবিবার (১১ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ সদরের ৭১ জন, কাজিপুরের ৪২ জন, কামারখন্দের ৩২ জন, চৌহালীর ২৩ জন, শাহজাদপুরের ২২ জন, বেলকুচির ২০ জন, উল্লাপাড়ার ১৩ জন, রায়গঞ্জের ১২ জন ও তাড়াশ উপজেলার ৯ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৩৬ জন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৪ জন ও রায়গঞ্জ হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন। আশরাফ আলী ও ওসমান গণীর মৃত্যু নিয়ে সিরাজগঞ্জ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জন। জেলা সিভিল সার্জন ডা: রামপদ রায় বলেন, সিরাজগঞ্জবাসী সচেতন না হলে এবং লকডাউন কঠোরভাবে না মানলে শনাক্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET