, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • গাইবান্ধায় ‘ফোর স্টার ব্রিকস্’ টি-২০ পাইওনিয়ার ক্রিকেট লীগ শুরু




গাইবান্ধায় ‘ফোর স্টার ব্রিকস্’ টি-২০ পাইওনিয়ার ক্রিকেট লীগ শুরু

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২১, ২০:১৩ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও ফোর স্টার ব্রিকস এর সহযোগিতায় ‘ফোর স্টার ব্রিকস্’ টি-২০ পাইওনিয়ার ক্রিকেট লীগ ২০২১ গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে শুরু হয়েছে।
শনিবার (২৯ মে) জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও গাইবান্ধার অতিরিক্তি জেলা প্রশাসক সাদেকুর রহমান লীগের উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের সভাপতি মো. আনোয়ারুল কাদির ফুলমিয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি প্রাক্তন ক্রিকেটার এটিএম ফরহাদ হোসেন বিজু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ফোর স্টার ব্রিকস্ এর প্রোপাইটর খাঁন মো. সাঈদ হোসেন জসিম, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পয়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মহিমাগঞ্জ ক্রিকেট ক্লাব ও টিম স্কাইলীপ ক্লাব। ২য় খেলায় অংশ নেয় লায়ন ক্লাব ও রাজু স্মৃতি কোচিং ক্লাব। লীগে ১৮টি দল অংশ নিচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET