গাছ মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কথায় আছে, আপন থেকে পর ভাল পরের থেকে জঙ্গল ভাল। আমরা আপনকেও ভালবাসি। পরকেও ভালবাসি। শেষ আশ্রয় বনকেও ভালবেসে তার যত্ন করি। বর্ষার অঝোর ধারায় সবুজে আর ফুলে-ফলে নব যৌবন পাক পরিবেশ একান্ত চেষ্টায় সিারাজগঞ্জ কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার বৃক্ষ প্রেমী মাহবুব পলাশ। সময় হলেই সকাল থেকে রাত অবধি গাছ নিয়ে ছুটে বেড়ান বৃক্ষপ্রেমী মাহবুব পলাশ। আজও তার ব্যত্যয় ঘটেনী। গাছ ভালোবাসেন সিরাজগঞ্জ জেলার আইকন বর্তমান প্রেস-ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। বর্তমানে তার ছাদ বাগানে রয়েছে সবুজের সমাহার। তার সাথে যুক্ত করে দিয়েছেন কিছু দুর্লভ গাছ। এমন গাছ উপহার দেওয়া দেখে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে বৃক্ষপ্রেমী মাহবুব পলাশ।
Please follow and like us:









