, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • গাজীপুরের সালনা থেকে অপহৃত উদ্ধার  অস্ত্রসহ আটক ৬




গাজীপুরের সালনা থেকে অপহৃত উদ্ধার  অস্ত্রসহ আটক ৬

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০১৯, ০৯:০৫ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,গাজীপুর.প্রতিনিধিঃ গাজী পুরের সালনা বাজার এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও অস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। এ সময় অপহারকদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি চাকু, সাতটি মোবাই সেট ও নগদ প্রায় ১১হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের নামে মহানগরের জয় দেবপুর থানায় মামলা রুজু করে আদা লতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ে ছে। রোববার রাত আটটার দিকে অপহৃত কে উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। র‍্যাব-১ এর কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো ময়মন সিংহের ফুলপুর উপজেলার কাকড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আশি কুর রহমান (২৪), একই জেলার ধোবাউড়া উপজেলার বাগ বেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোলাইমান (২৬), ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকার আমান উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২২), মানিক গঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের জামাল হাওলাদারের ছেলে রুবেল মিয়া (২৫), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কুশলনগর এলাকার খোরশেদ আলমের ছেলে শামীম আহ ম্মেদ (২৪)।উদ্ধার হওয়া ভিকটিমের মেহবুব আলম (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়নগর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। র‍্যাব-১ এর কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আটককৃতরা গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠ এলাকা থেকে মেহবুব আলম (২৫) নামে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে। সে গাজীপুরের কালী গঞ্জ উপ জেলার বড়নগর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। অপহরণের পর অপহৃতের স্বজনদের কাছে পাঁচ লাখ চাকা মুক্তিপণ দাবী করে। এরই মধ্যে অপহৃতের স্বজনেরা র‍্যাব সদস্যদের অবহিত করে। পরে গাজীপুর মহানগরের সালনা এলাকায় অভিযান চালিয়ে অপহারকচক্রের ৬ সদস্যকে আটক করে র‍্যাব সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET