, , ,

শিরোনামঃ-




গোদাগাড়ীতে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০১৮, ২১:০৮ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:-  দিনে নিখোজের পর আর রাতে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা বাইপাস গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ শুক্রবার সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহত শিশুর নাম তামিম হোসেন। তার বয়স তিন বছর। সে মাটিকাটা বাইপাস গ্রামের রাসেল হোসেনের ছেলে। রাসেল পেশায় নির্মাণ শ্রমিক। থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিশু তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকায় মাইকিং করা হয়। দিন পেরিয়ে সন্ধ্যা গড়ালেও তামিমের সন্ধান না পেয়ে রাতে থানায় তামিমের নিখোঁজের বিষয়টি অবহিত করেন তার বাাবা। এরপর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তার মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে যায়। নিহত শিশুর বাবা রাসেল বলেন, শুক্রবার গভীর রাতে তামিমের নিথর দেহ বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি প্রথমে নজরে আসে তামিমের ফুপুর। বাড়ির বাইরে খড়ের মধ্যে একটি পোটলা দেখতে পান তিনি। পরে সেটি বের করলে পাওয়া যায় তামিমের মরদেহ। মরদেহটি গাছের ছাল দিয়ে পা বাধা অবস্থায় পাওয়া যায়। এছাড়া প্লাষ্টিকের বস্তা দিয়ে গলা প্যাচানোও ছিল নিহত তামিমের। মাথায় ছিল আঘাতের চিহ্ন। রাসেল বলেন, কারো সঙ্গে তার বিরোধ নেই। তবে জমিজমা নিয়ে মাঝে-মধ্যে প্রতিবেশীদের কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। কে বা কারা তার একমাত্র শিশুকে হত্যা করেছে- তা তিনি বুঝে উঠতে পারছেন না। পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এ নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে তারা তদন্ত শুরু করেছেন। এ নিয়ে প্রতিবেশীদের প্রাথমিক জিঙ্গাসাবাদ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রন্তুতি চলছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET