, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • চলমান করোনা পরিস্থিতিতে মাহে রমজান || দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম হতাশায় ক্রেতাসাধারণ




চলমান করোনা পরিস্থিতিতে মাহে রমজান || দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম হতাশায় ক্রেতাসাধারণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১১:৫৪ | 1071 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একেতো বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আতঙ্কিত বিশ্ববাসী। তার মাঝে পবিত্র মাহে রমজান পালনের প্রস্তুতি নিচ্ছে মুসলিম উম্মাহ। এমন সময়ে সব সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। গত মাসের মাঝামাঝি সময় থেকে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাবিশ্বের মানুষসহ দেশের সর্বস্তরের জনসাধারণ অস্থির পরিস্থিতিতে দিনাতিপাত করছে। এমন মহামারিও যেনো এক শ্রেনীর পেশাজীবীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সরকার যেখানে ঘোষনা করছে দেশে কোন প্রকার খাদ্য ঘাটতি নেই। সেখানে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী লাপিয়ে লাপিয়ে বৃদ্ধি করছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রোশন, আদা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য।

মহামারি করোনা ভাইরাসতো চলমানই তার মাঝে ২৫ এপ্রিল থেকে দেশের মুসলিম উম্মাহ পালন করবেন পবিত্র মাহে রমজান। মাহে রমজানে রোজা পালনকারী মুসলিম সমাজের মানুষ এমনিতে অন্যান্য মাসের তুলনায় এ মাসে বাড়তি কিছু খাবারের ব্যবস্থা করতে হয়। তাই খরচও বাড়ে অন্যান্য মাসের চেয়ে কিছুটা বেশী।  রমজান মাসের চাঁদ দেখা নাযেতেই সেই অসাধু ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে ঈদের চাঁদ। ঈদ আনন্দে মেতে উঠেছে তারা। কিভাবে ক্রেতা সাধারণকে বোকা বানিয়ে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করা যায় সে পরিকল্পনায় ব্যস্ত তারা।

দ্রব্য মূল্য নিয়ে ছাগলনাইয়া উপজেলাবাসীর রয়েছে নানা অভিযোগ। এ উপজেলার নাগরিকরাও দ্রব্য মূল্যের লাগামহীন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিনই বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের দেখাযায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানাও আদায় করছে কিছু কিছু ব্যবসায়ীদের নিকট থেকে। তবে, কমছেনা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম। লাপিয়ে লাপিয়ে বাড়ানো হচ্ছে দ্রব্য মূল্য। একেক দোকানে একেকটা পণ্যের মূল্য একেক রকম। অনেক দোকানেই নেই দ্রব্য মূল্যের তালিকা। অনেক দোকানি মুল্য তালিকা রাখলেও তালিকায় যে মূল্য লিখেছে সে মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি করছে পণ্য সামগ্রী। ব্যবসায়ীরা ধমক দিয়েই বলছে দাম বেড়ে তাই বেশি দামে বিক্রি করছি। মন চাইলে কিনবেন না হয় চলে যান। এনিয়ে চরম হশাতা বিরাজ করছে ক্রেতা সাধারণের মাঝে। চরম এ পরিস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষ বাজার মনিটরিং আরো জোরদার করে সর্বস্তরের মানুষের পাশে দাড়াবেন বলে আশা করছে ভুক্তভোগী জনসাধারণ।

এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, অধিক মূল্যে ক্রয় করছি বিধায় বিক্রি করতে হচ্ছে অধিক মূল্যে।

এবিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বলেন, আমরা প্রতিদিন বাজার মনিটরিং করছি এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের সাজা দিচ্ছি। তিনি জানান, যেহেতু ব্যবসায়ীরা দ্রব্য মূল্য পুর্বের তুলনায় অধিক নিচ্ছে বলে অভিযোগ উঠেছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং বৃদ্ধি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET