, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু।




চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২৩, ২১:৫৫ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রান্নাঘর মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি গ্রামে। শনিবার (২২ জুলাই) সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- চিতলমারি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি গ্রামের মনসুর শেখের ছেলে আসাদ শেখ (৬৫) এবং মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের মিকাইল মোল্লার ছেলে নাসিম মোল্লা (৪০)।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, নাসিম মোল্লা একজন দিনমজুর। সকালে ঘরের কাজ করার জন্য আসাদ শেখের বাড়িতে যাই। আসাদ শেখ একটি বাল্ব সরানোর চেষ্টা করলে সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখতে পেয়ে নাসিম মোল্লা তাকে সাহায্যে এগিয়ে আসলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অপূর্ব পোদ্দার তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাস বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে মৃতদের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET