, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে পিলারে আঘাত পেয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু




চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে পিলারে আঘাত পেয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২২, ২২:৪৭ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে পিলারে আঘাত পেয়ে ৬ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিশুটি মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার উত্তর চাকুন্দিয়া গ্রামের আব্দুল ওয়াহেদ আলী মোল্যার ছেলে নাসির উদ্দীন মোল্যা (৬)।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির চাচা শনিবার সন্ধ্যায় ভ্যান চালিয়ে ভ্যানটি বাড়ির উঠানে রেখে ঘরে যায়। এসময় শিশু নাসির উদ্দীন মোল্যা সবার অগোচরে ভ্যানের সিটে উঠে ইঞ্জিন ভ্যানের পিকআপে হাত রেখে চাপ দেয়া মাত্রই ভ্যানটি দ্রুত গতিতে চলতে শুরু করে। ভ্যানটি দ্রুত গতি সম্পন্ন হওয়ার কারণে শিশটির হাত থেকে হ্যান্ডেল ছাড়িয়ে শিশুটি ঘরের পিলারে ধাক্কা লেগে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। এসময় তার আর্তচিৎকার পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মৃত্যুর কােলে ঢলে পড়ে। এভাবে শিশুটির আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরির্পোট লেখা পর্যন্ত রাত আনুমানিক ১১ টার দিকে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET