, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগরে মাস্ক না পরায় ৭ জনকে ১৩ হাজার টাকা জরিমানা




চুকনগরে মাস্ক না পরায় ৭ জনকে ১৩ হাজার টাকা জরিমানা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ১৮:৫৬ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল বানিজ্যিক কেন্দ্র চুকনগরে সাধারণ মানুষকে সচেতন করাসহ মাস্ক না পরার অপরাধে ৭ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল চুকনগরে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইন/২০১৮) এবং দন্ডবিধি ১৮৬০ এর সংশিষ্ট ধারার বিধান মোতাবেক এই অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ। ডুমুরিয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET