২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলেন ৭ অসহায় নারী




চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলেন ৭ অসহায় নারী

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ১৯:২০ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন পেয়েছেন ৭ অসহায় নারী। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মোকাদ্দেস আলীসহ আরও অনেকে। সভা শেষে ৭ নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মঞ্জুরুল হক বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন তাঁরই সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাতায় পাতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা লেখা আছে। আমাদের সমাজের নারীরা সুযোগ তৈরি করে না দিলে পুরুষের একার পক্ষে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। আমরা চাই আমাদের সমাজের নারীরা আত্মত্যাগের ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর মতো অনুকরণীয় হয়ে উঠুক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET