, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়ায় আলহাজ্ব গণি আহাম্মদ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন




ছাগলনাইয়ায় আলহাজ্ব গণি আহাম্মদ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২১, ২৩:১৭ | 1168 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বীন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব গণি আহাম্মদের অর্থায়নে ও সার্বিক সহোযোগিতায় ছাগলনাইয়ায় ‘আলহাজ্ব গণি আহাম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। পুর্ব ঘোপাল একতা সংসদের আয়োজনে শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুর্ব ঘোপাল (মুহুরী পুকুর) এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় খেলার আনুষ্ঠানিকতা। পুর্ব ঘোপাল একতা সংসদের সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মোর্শেদ হোসেনের পরিচালনায় খেলার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া, বল্লভপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল মজুমদার, ইউপি সদস্য মোঃ ইদ্রীছ মিলন, জিয়া উদ্দিন শিমুল, এমদাদুল হক রিংকু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দৌলা পাটোয়ারী ও বদিউল আলম, ব্যবসায়ী আবদুর রহিম পাটোয়ারী, সাইফুল ইসলাম পাটোয়ারী, মোঃ মমিনুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৬ টি দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে বক্সমাহমুদ মর্ডান ফুটবল একাডেমী ও চট্টগ্রাম পোর্ট কলোনী ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ গোলে সমতায় থাকলে ট্রাইবেকারে খেলার ফলাফল নিশ্চিত হয়। ১-০ গোল ব্যবধানে জয়লাভ করে বক্সমাহমুদ মর্ডান ফুটবল একাডেমী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET