, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ১৬:৩৯ | 1057 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা মূলক এক সেমিনার ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। রবিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনারে উপজেল নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেল পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান সম্পর্কে বিস্তারীত অবহিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকালী পরিচালক সোহেল চাকমা। সোহেল চাকমা বলেন, ভোক্তা অধিকার বিরোধী যে কোনো কার্য এবং অপরাধ সম্পর্কে যে কোনো ব্যক্তি লিখিত অভিযোগ করলে আমরা মোবাইল টিম পরিচালনা করে দায়েরকৃত অভিযোগ তদন্তে প্রমাণিত ও জরিমানা আরোপ করা হলে আদায়কৃত জরিমানারর ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হবে। এছাড়া ভোক্তা অধিকার বিরোধী যে কোনো কার্য এবং অপরাধ সম্পর্কে যে কোনো ব্যক্তি ৩৩৩ নাম্বারে কল দিয়ে অভিযোগ দিলে অভিযোগ তদন্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে টিম ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আদিল মাহমুদ, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত বৃন্দ এতে উপস্থিত ছিলেন। পরে ১৬ই ডিসেম্বর ২০১৯ উদাযপন উপলক্ষে প্রস্তুতি সভা ও মুজিব বর্ষ উদযাপন সম্পর্কে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET