, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই বোনের মৃত্যু 




ডুমুরিয়ায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই বোনের মৃত্যু 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২৩, ১৮:৫৪ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের (সেনপাড়া) একই পরিবারে ২ টি শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে তারা খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এরা হলেন মোঃ রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৭) ও ইকবল সরদারের ছেলে মোজাম্মেল হোসেন সরদার(৫)।
ডুমুরিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কুলসুম ও মোজাম্মেল হোসেন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে তারা পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET