, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরভ্যান চালকের মৃত্যু




ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরভ্যান চালকের মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২৩, ১২:১৮ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঞ্চনপুর পোড়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামের বিধান দাস (৪১) আঠারোমাইল বাজার থেকে মোটরভ্যানে করে কাঁচামাল নিয়ে শুভাশিনী যাচ্ছিলেন। তিনি কাঞ্চনপুর পোড়াবাড়ী নামক স্থানে পৌঁছুলে সাতক্ষীরাগামী একটি মালবাহী ট্রাক তার মোটরভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সে ছিটকে মহাসড়কের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যায়। বিষয়টি খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) পারভেজ আহম্মেদ নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET