, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় সাংবাদিক এস রফিকের বোনের ইন্তেকাল, সাংবাদিক কল্যাণ সমিতির শোক 




ডুমুরিয়ায় সাংবাদিক এস রফিকের বোনের ইন্তেকাল, সাংবাদিক কল্যাণ সমিতির শোক 

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৩, ১৮:৪৩ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক জন্মভূমি পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলামের বোন শাহিদা বেগম (৫৪) ষ্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল ৮টার দিকে মিনিটে খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জোহর নামাজ বাদ ভদ্রদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম , ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার প্রমুখ।
এদিকে সাংবাদিক এস রফিকের বোনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ , নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী , সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল , অরুন দেবনাথ , সুব্রত কুমার ফৌজদার , শেখ আব্দুস সালাম , মাহাবুর রহমান , সেলিম আবেদ , জি এম ফিরোজ , গাজী আব্দুল কুদ্দুস , গাজী মাসুম ও গাজী নাসিম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET