, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার গুটুদিয়া প্রাইমারি স্কুলের সভাপতি লিটু




ডুমুরিয়ার গুটুদিয়া প্রাইমারি স্কুলের সভাপতি লিটু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ২০:৫৪ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হয়েছে ইয়াম হাসান লিটু। সে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি, ডুমুরিয়া কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি এবং বিএল কলেজ থেকে ইসলামের ইতিহাস নিয়ে ২০০৫ সালে অনার্স এবং ২০০৬ সালে মাস্টার্স পাশ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক দিলারা বিউটি জানান, ১০জন ভোটারের মধ্যে ইয়াম হাসান লিটু ৫ ভোট পেয়ে গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন পান ৪ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। উল্লেখ্য, গত ৯ জুন তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪টি পদে নির্বাচন হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET