মোঃ তাজমুল ইসলাম , তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া একটি চির অবহেলিত গ্রামের নাম। বর্ষা মৌসুমে এ এলাকায় রাস্তাঘাটসহ বাড়িঘর পানিতে ডুবে যায়। গ্রামের বিল থেকে সঠিক সময়ে পানি নদীতে নিষ্কাষিত না হওয়ার ফলে দীর্ঘদিন গ্রামের মানুষের উঠানে পানি জমে যায়। এই গ্রামেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কওমী মাদ্রাসা। বর্ষা মৌসুমে অন্য এলাকা থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়। শেষমেশ বর্ষা মৌসুমকে সামনে রেখে গ্রামবাসিরা মিলিত হয়ে বিল থেকে পানি নিষ্কাষনের উদ্যোগ নেন। গ্রামবাসিরা নিজেদের উদ্যোগে একটি কালভার্ট নির্মাণ করেন।
বৃহস্পতিবার (৫জুলাই) সকাল থেকে আড়ংপাড়া গ্রামবাসি এই কালভার্টটি স্থাপন করেন।
গ্রামবাসিরা জানায়, বর্ষা মৌসুমে দীর্ঘদিন যাবৎ পানিবন্দী জীবন কাটে তাদের । বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়া সম্ভব হয়না। তাই এ বছর বিলের পানি নিষ্কাশনের জন্য কালভার্টটি নির্মাণ করেছি ।
এবিষয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি । ওই এলাকায় পানি নিষ্কাশনের জন্য একটি সেতু নির্মাণের ব্যবস্থা করব।









