, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে বিকি বিলের লাল শাপলা হুমকির মুখে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২০, ২২:৩৩ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট বিকি বিলের শাপলা রক্ষণা বেক্ষনের অভাবে এখন গরু মহিষের খাবারে পরিণিত হয়েছে। অবাধে গরু মহিষের খাদ্যের যোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকি বিলের লাল শাপলা। আর এতে করে বিকি বিলের দৃষ্টিনন্দন সৌন্দর্য পড়েছে হুমকির মুখে। গত বছর সুনামগঞ্জ জেলা প্রশাসক লাল শাপলার বিকি বিলে সরেজমিন পরিদর্শন করে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করেন এবং দেশ বিদেশের পর্যটকদের ভ্রমণের জন্য নতুন এলাকা হিসেবে বিলের তীরে একটি সাইনবোর্ডও টাঙ্গিয়ে দেন তিনি। কিন্তু এক বছর যেতে না যেতেই রক্ষণা বেক্ষনের অভাবে বিকি বিলের সৌন্দর্য হারাতে বসেছে। স্থানীয়রা লাল শাপলার বিলটিকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল ও বোরখাড়া গ্রামের সামনে এ লাল শাপলার বিকি বিলটির অবস্থান। বিকিবিলটি হলহলিয়ার চক ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত। গত এক যুগ আগে এ বিলে সামান্য ফুল ফুটতো। গত দুই থেকে তিন বছর ধরে পুরো হাওরে লাল শাপলা ফুটে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য ধারণ করে। কিন্তু এ বছর বিকি বিলের এমন সৌন্দর্য নেই বললেই চলে। সাম্প্রতিক কালে কয়েক দফা বন্যা আর পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ অবাধে শাপলার ডাটা উপড়ে গরু মহিষের খাদ্যের যোগান দেয়ায় এবার বিলের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে।
এখানে ঘুরতে আসা এক পর্যটক জানান, বিকি বিলে যখন শাপলা ফুটে তখন তাকালে মনে হবে কে যেন লাল গালিচা বিছিয়ে রেখেছে। যে দিকে চোখ যায়, শুধু লাল শাপলা। যেন লাল শাপলার মিলমেলা বিল জুড়ে। মেঘালয় পাহাড়ের কাছে হাওরের এমন সৌন্দর্য যে কাউকে রোমান্সকর এক অজানা ভুবনে নিয়ে যায়। কিন্তু এ বছর এ দৃশ্যটি দেখতে না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের।
সরেজমিনে গিয়ে কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় একমাস ধরে বিলের পার্শ্ববর্তী বোরখাড়া, আমবাড়ি, কাশতাল গ্রামের কিছু কৃষকরা গরু, মহিষের খাবার হিসেবে লাল শাপলার ডাটা সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা বোঝাই করে বাড়িতে নিয়ে যাচ্ছে গবাধি পশুর খাবারের জন্য। বিল থেকে কেন শাপলা নেয়া হচ্ছে জানাতে চাইলে এক কৃষক জানান, পর্যাপ্ত পরিমান খড় না থাকায় এ এলাকার কৃষকরা তাদের গরু, মহিষকে খড়ের পরিবর্তে বিলের লাল শাপলা খাওয়ান। তবে, বিলে গত বছর যে পরিমাণ শাপলা ফুটেছিল, এ বছর তেমন ফুটেনি।

বড়দল (উত্তর) ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুক মিয়া জানান, অবাধে লোকজন বিল থেকে শাপলা তুলে নৌকা বোঝায় করে নিয়ে যাচ্ছে গরু মহিষের খাবার হিসেবে। বাধা দিলেও তারা মানছেন না। বিলের যে সৌন্দর্য ছিল সে সৌন্দর্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
বড়দল (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম জানান, কয়েক দফা বন্যায় বিলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যা কিছু অবশিষ্ট আছে তাও বর্তমানে কৌশলে বিলের শাপলা উপড়ে ফেলা হচ্ছে। বিকি বিলের সৌন্দর্য রক্ষায় দৃষ্টিনন্দন পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সহযোগীতা কামনা করেছেন তিনি।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, গরু মহিষের খাবারের যোগান হিসেবে বিকি বিলের লাল শাপলার সৌন্দর্য বিনষ্ট করা হচ্ছে এ বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দৃষ্টিনন্দন পর্যটন স্পটটির সৌন্দর্য রক্ষায় খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET