, , ,

শিরোনামঃ-




তুমি যে এলে না এলে না বধু ফিরে: আদিল মাহমুদ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২০, ১৮:৫০ | 1148 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তুমি যে এলে না এলে না বধু ফিরে!

তুমি যে এলে না এলে না বধু ফিরে,
তোমার পোষা বিড়াল তোমায় খুঁজে মরে।
রাগ করে সেই যে গেলে বাবার বাড়ি!
তাইতো দশ দিন পর পাঠালাম গাড়ি,
ভেবেছিলাম দু’চার দিন পর ফিরে আসবে!
আমি ছাড়া আর বেশি কে ভালোবাসবে।।

দয়া করে কুমন্ত্রণা গিন্নি কানে নিও না,
কেউ তোমাকে ভালো কিছু বুঝাবে না।
আমাদের মিলনমেলা কারো পছন্দ নয়,
মনেরেখো স্বামীর অনুরাগ বড় জয়!
তোমার না ফেরা ফেলবে আমায় অভাবে,
পাড়া-পড়শী আমায় খুব অসহায় ভাববে।।

নতুন নতুন কতো ফুল দেখবে চারিদিকে!
যে ফুল নিয়েছো একবার নিজের বুকে,
দেখবে সে ফুলই থাকবে তোমার পিছে।
গন্ধ পাবে না জায়া অন্য ফুলের কাছে,
অনেকে এই সুযোগে অন্য কিছু চাইবে।
এমনও হতে পারে আমার জন্য কাঁদবে।।

পরকীয়া যে ভয়ঙ্কর আসতে চাইবে পাশে,
মনকে রেখো ধরে না হয় পড়ে যাবে বশে।
যে পড়েছে এই ফাঁদে ধ্বংস করেছে তাকে,
আমি অপেক্ষায় আছি চলে এসো ফাঁকে।
তোমার শূন্যতা আমায় কষ্ট দিচ্ছে নীরবে
না হয় যে তোমার কান্ত পরের হয়ে যাবে।।

গীতিকার: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET