দেওয়ান ইকবালঃ
দাগনভূঁঞা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ কাজী ইফতেখার রবিবার সন্ধ্যায় দাগনভূঁঞা থেকে ফেরার পথে দাগনভূঁঞা থানা সংলগ্ন তিনুভূঞা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়।
জানাযায়, ওইদিন দাগনভূঁঞা হসপিটাল থেকে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে রাস্তায় একটি টমটমকে সাইট দিতে গিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। মোটর সাইকেলে থাকা দুই আরোহী সাংবাদিক কাজী ইফতেখার ও মাতুভূঁঞা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনেটি মেডিকেল অফিসার ডাঃ সায়েম উল্যাহের শরীরের বিভিন্ন স্থানে গুরতর আঘাত পান।
পরে স্হানীয়রা এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাঃ মোছাফ্ফর হোসেন তাদের চিকিৎসা দেন।
Please follow and like us:









