, , ,

শিরোনামঃ-




দূর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ০২:০৪ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে দুর্গাপুর থানার চৌপুকুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০), সে বাগমারা থানার তাহেরপুর হরিফলা গ্রামের মোঃ সনাতন পেয়াদার ছেলে ও মোঃ আফসার আলী (৩৫), সে দুর্গাপুর থানার পাড় চৌপুকুরিয়া গ্রামের মৃত ছামসুল হকের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টায় এ নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, চৌপুকুরিয়া গ্রামের আব্দুস সামাদের পানের বরজের সামনে দু’জন ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পুলিশের এসআই মোঃ আশাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET