ঢাকার দোহার উপজেলায় এক ব্যক্তির করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ঐ ব্যক্তির বাড়ী উপজেলার দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতাল সংলগ্ন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ডা. মো. জসিম উদ্দিন জানান, সোমবার করোনা উপসর্গ থাকা দোহারের কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ‘আইইডিসিআর’ এ পাঠানো হয়। পরে ‘আইইডিসিআর’ থেকে সোমবার রাত ১২টার দিকে পাঠানো মেইলে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভের বিষয়টি জানানো হয়।
তিনি আরো জানান, আক্রান্ত ঐ ব্যক্তি এর মধ্যে যার যার সংস্পর্শে গিয়েছেন সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷









