বগুড়ার ধুনটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হি কর্মকর্তা ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ও ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।









