, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নাঙ্গলকোটে রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু




নাঙ্গলকোটে রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২৩, ০০:৩১ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর মাজার সংলগ্ন এলাকার রেলপথের ১১৯/০ নং পিলারের পাশে অজ্ঞাত যুবতীর কয়েক টুকরো লাশ দেখতে পায় স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা ওই রেলপথের পাশ দিয়ে যাওয়ার সময় টুকরো টুকরো লাশ দেখতে পেয়ে লাকসাম জিআরপি থানা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা ৪ নং কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে রাত পৌনে ৮টার দিকে লাকসাম জিআরপি থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লাকসাম জিআরপি থানা পুলিশ অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন , খবর পেয়ে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET