২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে শিশু ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ১৮:০২ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন শুভপুর ওয়াছাকিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন বুধবার সকালে বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সাধারন জনগন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন ভূইয়া , বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনির আহাম্মদ ভূইয়া, উপজেলা সদস্য শেখ কামাল, সদস্য হানিফ পন্ডিত,বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সেলিম শিপন, বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম উদ্দিন মিয়া , বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুল ইসলাম ভূইয়া শাকিল , মেম্বার মোঃ রফিক, মেম্বার জসিম উদ্দিন, মেম্বার মোঃ মমিন প্রমূখ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন হেফাজত কর্মী বিল্লাল হোসেনের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করে বিচারকার্য শেষ করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET