২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোট পৌরসভার বাজেট ঘোষণা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২১, ১৬:৪৩ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে র্ভাচুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক বাজেট ঘোষনা করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, কাউন্সিলর গণ ভার্চুয়াল বাজেট অনুষ্ঠানে যোগ দেন। আগামী বাজেটে ১০৫ কোটি ১১ লাখ টাকা আয় এবং ১০২ কোটি ৮২ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।
মেয়র আবদুল মালেক বলেন, আগামী অর্থ বছরে পৌর র্পাক নির্মাণ, শতভাগ লাইটিং, পৌর কবরস্থান নির্মাণ ও ফায়ার সার্ভিস স্টেশান স্থাপন করা হবে। নাঙ্গলকোট পৌরসভা হবে একটি মডেল পৌরসভা। তিনি আরো বলেন আগামীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহযোগিতায় নাঙ্গলকোট পৌরসভা ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হবে। ভার্চুয়াল বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমেয়র আবদুল মালেক, প্রকৌশলী সাইফুর রহমান, সচিব মো: মহসিন ও সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET